ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১৩ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে অ্যারামিট লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
আর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রহিমা ফুড ৯.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৬৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৪৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৬৯ শতাংশ, সমতা লেদার ৭.৯৬ শতাংশ, বিডি অটোকার্সের ৭.৫১ শতাংশ ও স্যালভো কেমিক্যালের ৬.৩৩ শতাংশ দর বেড়েছে।