ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৯ কোটি ৫৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ২১  কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  এসএমইএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইলের ৪ কোটি ৭১ লাখ, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৪৪ লাখ, প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ৭৪ লাখ, ন্যাশনাল টিউবসের ২ কোটি ৬৬ লাখ, রেনাটার ২ কোটি ৪৩ লাখ ও ফাইন ফুডসের ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ