ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন ফিরেছে ১০ হাজার কোটি টাকার

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ১৭৩.৯৭ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৩২ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল  ৬ লাখ ৬৬  হাজার ৬ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ বা ১০ হাজার ৭৩২ কোটি ৯৮ লাখ  টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬০০ কোটি ২৭ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭৩ দশমিক ৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭২.৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৪টির, কমেছে ৩৫টির এবং অপরবর্তিত রয়েছে ৩৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ