ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

মিডল্যান্ড ব্যাংকসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৯৬টি বা ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা  বা ৩.৭৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৩০ লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। আজ শেয়ারটির দর  ৯ টাকা বা ৩.৭০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিলের  ৩.৫৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৩.৫৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৩.২ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.৮১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৭৬ শতাংশ,পদ্মা লাইফের ২.৫৯ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলের ২.৫৬ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ