ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন

ডিএসইতে লেনদেন ৭০০ কোটি ছুঁই ছুঁই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ৮৮ কোটি ৮৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭০০ কোটির কাছাকাছি অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১  হাজার ৮৯৪ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক  ১২৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪৮ কোটি ৩৫  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ