ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ৬০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ডিএসইতে ৬০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে আজ ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ২৮ কোটি ২৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।