ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৮ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
আর ৩০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স স্পিনিংয়ের ৬.৯৮ শতাংশ, সী পার্ল বীচের ৬.৯৫ শতাংশ, টেকনো ড্রাগের ৬.২০ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.১১ শতাংশ,রূপালী ব্যাংকের ৬.০৬ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৫.৭৩ শতাংশ ও বিকন ফার্মার ৫.৬৬ শতাংশ দর বেড়েছে।