ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

লোকসানে ৯ খাতের বিনিয়োগকারীররা

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৯ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ৩২ শতাংশ দর কমেছে। পাট খাতে  ১ দশমিক ২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে দশমিক ৯২  শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮২ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭৭ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ২৬ শতাংশ, ফার্মা খাতে দশমিক ১১ শতাংশ, ট্যানারি খাতে দমমিক ১১ শতাংশ ও কাগজ খাতে দশমিক ০৪ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,