বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৩ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩০ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ২.৯৯ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২.৭০ শতাংশ, স্কয়ার ফার্মার ২.৬৬ শতাংশ, সী পার্ল বীচের ২.২৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৯২ শতাংশ, ফাইন ফুডসের ১.৫৫ শততাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৫৫ শতাংশ লেনদেন হয়েছে।


















