ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪.৫ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য খাত। এই খাতে ১৩.১ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১২.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ১১ শতাংশ, প্রকৌশল খাতে ৮.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ৫.২ শতাংশ, আইটি খাতে ৪.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৪ শতাংশ, বিবিধ খাতে ৩.৮ শতাংশ, ভ্রমণ-খাতে ৩.৩ শতাংশ,কাগজ খাতে ২.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৪ শতাংশ, সিরামিক খাতে ১.৯ শতাংশ, আর্থিক খাতে ১.৮ শতাংশ, ট্যানারি খাতে ১.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.১ শতাংশ, সেবা খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।



















