বাংলাদেশে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন নতুন একটি ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেছে, মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
টয়োটা জানিয়েছে, অটোমোবাইল খাতে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পুনর্গঠন করছে। এতে সময়োপযোগী ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা আরও দক্ষতার সঙ্গে পূরণ করবে।
এক বিবৃতিতে টয়োটা বলেছে, “আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের আশ্বস্ত করতে চাই—তাঁদের প্রয়োজন ও সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ব্র্যান্ডের মান ধরে রাখা নয়, বরং সেটিকে আরও উন্নত করার প্রতিশ্রুতিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
নতুন পরিকল্পনা অনুযায়ী, বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি-সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় বিষয়ে গ্রাহকরা এখন থেকে নিচের দুটি অনুমোদিত ওয়ার্কশপ থেকে সেবা নিতে পারবেন:
৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড, ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯
কারবয় প্রাইভেট লিমিটেড
এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম
টয়োটা জানিয়েছে, গ্রাহকরা যেন দ্রুততম সময়ে এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই সেবা পান, সে লক্ষ্যে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট যেকোনো তথ্য জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন www.toyota-bd.com অথবা যোগাযোগ করতে পারেন কলসেন্টারে: +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টেকহোল্ডারদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতেও টয়োটার কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
টয়োটা বলেছে, “আমাদের প্রতি আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”