ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১:৩০ অপরাহ্ন

বিআইএফসিসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২০৫টি বা  ৫১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ১০ পয়সা  বা ৬.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা  লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪১ টাকা ১০ পয়সা বা ৮.১৩ শতাংশ কমেছে।


দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফিন্যান্সের ৫.৮২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১৯ শতাংশ,পিপলস লিজিংয়ের ৫ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৪.৭২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.৬২ শতাংশ ও ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ