পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি সোমবার, ৩০ জুন শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মার্কেন্টাইল ব্যাংক, বার্জার পেইন্টস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ রবিবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামী সোমবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।