ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার বেচবে লাফার্জের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিমের কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশনস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিনহা ফ্যাশনস তার কাছে থাকা ৩০ লাখ শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার শেয়ার আছে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পারিমাণ শেয়ার বেচতে পারবে সিনহা ফ্যাশনস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ