ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২৪ জুন) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৭০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৬ শতাংশ, সী পার্ল বীচ ৫.২৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৭৬ শতাংশ, সিলভা ফার্মা ৪.১৬ শতাংশ, আমান কটন ফাইবার ৩.৯৪ শতাংশ, লাভেলো ৩.৫৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ দর বেড়েছে।



















