ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ৪ কোটি ৩০ লাখ  টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

এনসিসি ব্যাংক ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- টেকনোড্রাগ ৭৫ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ৭১ লাখ ও ইস্টার্ণ লুব্রিকেন্টস ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন