ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬.৭ শতাংশ রয়েছে খাদ্য খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৩.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ১২.৬ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯ শতাংশ, প্রকৌশল খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ৫ শতাংশ, বিবিধ খাতে ৪.৫ শতাংশ, আইটি খাতে ৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৪ শতাংশ, কাগজ খাতে ২.৮ শতাংশ, সিরামিক খাতে ২.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.১ শতাংশ, আর্থিক খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ, সেবা খাতে দশমিক ৯ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ ও পাট খাতে দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে।



















