ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১১২টি বা ২৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড । আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স ৪.৫৪ শতাংশ, এসকে ট্রিমস ৪.২৫ শতাংশ, ইসলামিক ফিন্যান্স ৩.৮৪ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৩.২২ শতাংশ, এসিআইয়ের ৩.২২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.১৩ শতাংশ ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.১২ শতাংশ দরপতন হয়েছে।