ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বড় পতনের পেছনে বিকন ফার্মাসহ ১০ কোম্পানির ভূমিকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৪৩.৯৭ পয়েন্ট কমেছে। আর এই পতনের পেছনে ভূমিকা রেখেছে বিকন ফার্মাসহ ১০ কোম্পানি।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ব্রাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক,রবি আজিয়াটা ও আইএফআইসি ব্যাংক ।

বিকন ফার্মা

পুঁজিবাজারে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মা আজ ডিএসই সূচক পতনে ২.১০ পয়েন্ট ভূমিকা রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৩.৮১ শতাংশ কমে ১০৩  টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

বিএটবিসি

সূচক পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। বিএটিবিসির অবদান ১.৯৫ পয়েন্ট। কোম্পানিটির আজ ৩ টাকা ৭০ পয়সা বা ১.৩২ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২৭৭ টাকা  ৫০ পয়সা দরে লেনদেন হয়।

বেক্সিমকো ফার্মা

সূচক পতনে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা । বেক্সিমকো ফার্মার দরপতনে সূচক ১.৭৩ পয়েন্ট কমেছে। কোম্পানিটির আজ ১ টাকা ৫০ পয়সা বা  ১.৭২ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ  ৮৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন

সূচক পতনে ভূমিকা রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১.৫৮ পয়েন্ট,ইউসিবি ১.৫৩ পয়েন্ট, অলিম্পিক  ইন্ডাস্ট্রিজ ১.৩৫ পয়েন্ট, লাফার্জহোরসিম ১.২৪ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১ পয়েন্ট, রবি দশমিক ৯৬ পয়েন্ট ও আইএফআইসি ব্যাংক দশমিক ৯৫ পয়েন্ট।

আজকের সার্বিক বাজারের দরপতনকে ইতিবাচকভাবে দেখছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। কারণ ঈদের ছুটির পর দুই কর্মদিবস উত্থান ছিল পুঁজিবাজারে। আজকে মুনাফা তুলে নেয়ার করণেই বড় দরপতন হয়েছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরাদর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ