ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নাটকীয় উত্থানের পরেই ধস পুঁজিবাজারে

দীর্ঘদিন ঝিমিয়ে থাকা পুঁজিবাজারে সোমবার অনেকটা নাটকীয়ভাবে উত্থান হয়েছিল। তবে বড় উত্থানের পরে আবার আগের অবস্থানেই ফিরে গেল পুঁজিবাজার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৪৩ পয়েন্ট কমেছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৭৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৭ কোটি  ৩৭ লাখ টাকার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১  হাজার ৭৭০ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ২৭৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ০.০৯ পয়েন্ট  বেড়েছে। এদিন সিএসইতে  ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন