ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বাজার উত্থানের পেছনে ওয়ালটনসহ ৮ কোম্পানির ভূমিকা

দীর্ঘ দিন পর সোমবার (১৫ জুন) দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ৫৯.৬৬ পয়েন্ট বেড়েছে। আর এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজসহ আট বড় মূলধনী কোম্পানি।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেড।

ওয়ালটন হাইটেক

পুঁজিবাজারে শীর্ষস্থানীয় মূলধনী কোম্পানি ওয়ালটন আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ৩.৯২ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৯ টাকা বা ২.২৭ শতাংশ বেড়ে ৪০৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

বিএটবিসি

সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। বিএটিবিসির অবদান ৩.০১ পয়েন্ট। কোম্পানিটির আজ ৫ টাকা ৭০ পয়সা বা ২.০৭ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২৮১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লাফার্জহোলসিম

সূচক বৃদ্ধিতে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ । লাফার্জের অবদান  ২.১৮ পয়েন্ট। কোম্পানিটির আজ ১ টাকা ৪০ পয়সা বা ৩.২৩ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ  ৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

সূচক বৃদ্ধিতে অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২.০৪ পয়েন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ১.৩১ পয়েন্ট, রবি আজিয়াটা লিমিটেড ১.১৬ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড ১.০৬ পয়েন্ট এবং গ্রামীণফোন লিমিটেড ১.০৪ পয়েন্ট।

কোম্পানিগুলো সম্মিলিতভাবে সূচক বৃদ্ধিতে ১৬ পয়েন্ট অবদান রেখেছে। বড় মূলধনী কোম্পানিগুলোর এমন দর বৃদ্ধিকে ইতিবাচক হিসাবে দেখছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ