ইসরাইলকে লক্ষ্য আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৪ জুন) মধ্যরাতে এই হামলা চালায় ইরান। খবর রয়টার্সের।অ্যাডভেঞ্চার ট্যুর
লন্ডনভিত্তিক ফার্সি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তেলআবিব ও তার আশেপাশের বেশ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে। এতে অন্তত এক জন নারী ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৩ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্রের আঘাতে হওয়া বিস্ফোরণগুলোর ভিডিও ছড়িয়ে পড়েছে। বহুতল ভবনও ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে। মহাসড়কে দেখা গেছে অ্যাম্বুলেন্সের সারি।
আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই দেশটির তেল আবিব শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এই খবর জানিয়েছে।

ইসরায়েল হাওম নামের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট পড়েছে।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তেল আবিবের মেট্রোপলিটন এলাকার সাতটি জায়গায় হামলা হয়েছে। এরইমধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন বেশ খানিকটা আহত হয়েছেন। অপর চারজন হালকা আহত হয়েছেন।অ্যাডভেঞ্চার ট্যুর
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তেলআবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত ১টা ৩০ মিনিট বেজেছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরাইলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


















