ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৩৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.০৬ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফিন্যান্সের ৬.৪২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৯০ শতাংশ, জিরবাংলা সুগার মিলের ৪.৮২ শতাংশ, শাশা ডেনিমসের ৪.৬৮ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.৪৭ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪.৪১ শতাংশ দর কমেছে।