বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪৭.২ পয়েন্ট বা ৩.০৮ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইতে টাকার অংকে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৫৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭২১ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৪০ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪৭ দশমিক ২ পয়েন্ট বা ৩ দশমিক ০৮ শতাংশ কমে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৭.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৩০৩টির এবং অপরবর্তিত রয়েছে ২৪টির।
এদিকে কমেছে ডিএসইর বাজার মূলধন।চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৯৮৪ কোটি ৭৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৪৯ হাজার ৮৯ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৩২ শতাংশ বা ২ হাজার ১০৫ কোটি টাকা।