বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪২.৩৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১২ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৪ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ২.৮০ শতাংশ, ব্রাক ব্যাংকের ২.৬০ শতাংশ, বারাকা পতেঙ্গার ২.৫৯ শতাংশ, স্কয়ার ফার্মার ২.৪৬ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ২.১৩ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ১.৯৩ শতাংশ লেনেদেন হয়েছে।


















