ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২৯ মে) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৬ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ।
আর ৭০ পয়সা বা ৮.৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৭.৫৪ শতাংশ, বিএটিবিসি ৫.৯৭ শতাংশ, আইসিবি ৫.৫৬ শতাংশ, শাশা ডেনিম ৫.২৯ শতাংশ, স্ট্যাইল ক্রাফট ৫.০৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.০৫ শতাংশ ও আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৭৬ শতাংশ দর কমেছে।