পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৯ মে), বৃহস্পতিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১ জুন, রবিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন, সোমবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।