ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৯৫টি বা ৭৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এনআরবি ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৯.২০ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ইউনিটির দর ১ টাকা বা ৯.৪৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ৯.০৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৮.৮৮ শতাংশ, ফ্যাস ফিন্যান্স ৮.৮২ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৮.৪৫ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ৮.৪১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ ও সাউথ বাংলা ব্যাংকের ৮.২১ শতাংশ দর কমেছে।