আজ সকাল ১১টায় প্যারামাউট ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভাটি গুলশান-১, ঢাকা-এ অবস্থিত ইমানুয়েলস পার্টি সেন্টারে এবং ভার্চুয়ালি (https://paramount.com/agm2025) একযোগে সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন। এতে কোম্পানির পরিচালনা পর্ষদ, উদ্যোক্তাগণ, শেয়ারহোল্ডারবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়।


















