ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে শনিবার ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রামীণফোন ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ান মিউট্যুয়াল ফান্ড ১ কোটি ৭১ লাখ, বিকন ফার্মা ৯৭ লাখ ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।