সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন এখন থেকে নিষিদ্ধ। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও দূষণ ঠেকাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, এই এলাকা ‘প্রতিবেশগত সংকটাপন্ন’ (ECA) হিসেবে চিহ্নিত। তাই এখানে নতুন কোনো শিল্প প্রকল্প অনুমোদন দেওয়া হবে না।
তবে ওই অঞ্চলে পরিবেশবান্ধব ও পরিকল্পিত কার্যক্রম যেমন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, এবং টেকসই ব্যবস্থাপনা গ্রহণ করা যাবে বলে জানানো হয়েছে।