ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ব্রাক ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৫৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৩৯ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংক ১৭ কোটি ৬৩ লাখ, সিটি ব্যাংক ১২ কোটি ৪২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ কোটি ৩ লাখ, লভেলো আইসক্রিম ৮ কোটি ৯৪ লাখ, কেডিএস অ্যাক্সেরিজ ৮ কোটি ৩৪ লাখ, উত্তরা ব্যাংক ৮ কোটি ১০ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন