সম্প্রতি ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৬০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর চেয়ারম্যান জনাব আ.স.ম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় ২০২৪ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
একই সভায় কোম্পানীটির ৩৯তম বার্ষিক সাধারণ সভার (AGM) তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৪ জুলাই, মঙ্গলবার ২০২৫, সকাল ১১:৩০ মিনিটে। সভাটি অনুষ্ঠিত হবে ডিজিটাল প্ল্যাটফর্মে।