পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে সম্প্রতি ৩০টি কোম্পানি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ কোম্পানির লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর লভ্যাংশ বেড়েছে ৫ শতাংশ।
ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর লভ্যাংশ বেড়েছে ৫ শতাংশ।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর লভ্যাংশ বেড়েছে ১.৫০ শতাংশ।
পিপলস ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর লভ্যাংশ বেড়েছে ০.৫০ শতাংশ।
ইউনাইটেড ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর লভ্যাংশ বেড়েছে ৫ শতাংশ।