ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বীকন ফার্মা ১ কোটি ৫১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ১ কোটি ২০ লাখ, গ্লোবাল ইন্স্যুরেন্স ১ কোটি ৪৪ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।