ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ-রসায়ন খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ রয়েছে ওষুধ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১০.১ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ খাদ্য খাতে ৯.৪ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯.৩ শতাংশ, বিবিধ খাতে ৮.৬ শতাংশ, বস্ত্র খাতে ৭.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৩ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৭ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৮ শতাংশ,সিমেন্ট খাতে ৩.২ শতাংশ, সিরামিক খাতে ৩.১ শতাংশ,কাগজ খাতে ২.৭ শতাংশ, আইটি খাতে ২.৩ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ,টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।