ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২১২টি বা ৫৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৭.৫৫ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ ৬.৫৬ শতাংশ, ইস্টার্ণ কেবলস ৬.৩৯ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৫.৭৫ শতাংশ, জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৫.৭১ শতাংশ, এবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫.৫৫ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫.৩৫ শতাংশ ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ দর কমেছে।