ঈদের দীর্ঘ ছুটির পর আজ রবিবার খুলেছে দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে ২২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার লেনদেনের আড়াই ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।