সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৭৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে ৭৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।