ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন

বেক্সিমকো ফার্মাসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ২০ কোটি ৭০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৭৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৪ হাজার ৬৭ বারে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা লিমিটেড ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ কোটি ৯ লাখ, কেডিএস এক্সেসরিজ ৯ কোটি ৮৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৭৪ লাখ, ফু-ওয়াং ফুড ৮ কোটি ৩৭ লাখ, ওরিয়ন ইনফিউশন ৮ কোটি ৬ লাখ, উত্তরা ব্যাংক ৬ কোটি ৮৬ লাখ ও লাভেলো আইসক্রিম ৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন