ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না হিমাদ্রি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৯ মার্চ  চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিমাদ্রির শেয়ার দর গত  ৬ মার্চ থেকে ১৯ মার্চ পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১ হাজার ১৫৯ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা   পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৫৪১ টাকা  বা ৪৬ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন