ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি বা ৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৮ কোটি ২৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৫৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।