পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩,০০০ কোটি টাকার ডিমান্ড লোনের প্রথম কিস্তির সুদ পরিশোধ করেছে।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রীয় গ্যারান্টির প্রেক্ষিতে গৃহীত এ ঋণের ৯০ দিনের প্রথম কিস্তি হিসেবে ৩০ কোটি টাকা সুদ পরিশোধ করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে পুঁজিবাজারে আইসিবির নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।