আগের দিনের পতন কাটিয়ে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
সোমবার ডিএসইতে ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ১ কোটি ৩৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৮৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।