ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মোট ৯৮টি বা ২৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা ১০ পয়সা বা ৬.০৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ফু-ওয়াং ফুডের ৯০ পয়সা বা ৫.৬২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ৪.৬১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ৩.৯৬ শতাংশ, দেশবন্ধ পলিমার ৩.৮২ শতাংশ, ইস্টার্ণ ক্যাবলস ৩.৮০ শতাংশ, ন্যাশনাল পলিমার ৩.৭৮ শতাংশ, ডেসকো ৩.৪৭ শতাংশ ও আলহাজ্ব টেক্সটাইলের ৩.১০ শতাংশ দর বেড়েছে।