পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি জেড থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আজ (৩ মার্চ) থেকে বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ২০২৪ সালের দশমিক ১০ শতাংশ লভ্যাংশ বিতরণ করে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৭ দিন কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।