সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৬ খাতে দরপতন হয়েছে। এরমধ্যে টেলিকমিউনিকেশন খাতে সর্বোচ্চ ৪.০৩ শতাংশ দরপতন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কর্পোরেট বন্ড খাতে ১.৩৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা খাদ্য খাতে ১.১৫ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে দশমিক ৭২ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ১ শতাংম দর কমেছে।