ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

গ্রামীণফোনসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৫ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২.৬১ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২.৩১ শতাংশ, বীচ হ্যাচারির ২.২৪ শতাংশ, বিএটিবিসির ২.০২ শতাংশ, ব্রাক ব্যাংকের ১.৯০ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১.৬৬ শতাংশ, আরডি ফুডের ১.৫২ শতাংশ লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন