ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সূচক ঊর্ধমুখী, বেড়েছে লেনদেনও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৬টি বা ৪৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ২৭ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১  হাজার ৯২৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই  পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন