ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

গুগল প্লে স্টোরে অ্যাপল টিভি অ্যাপ

অবশেষে গুগল প্লে স্টোরে অ্যাপল টিভি অ্যাপ ডাউনলোডের সুযোগ উন্মুক্ত হয়েছে।

অবশেষে গুগল প্লে স্টোরে অ্যাপল টিভি অ্যাপ ডাউনলোডের সুযোগ উন্মুক্ত হয়েছে। অ্যাপটির মাধ্যমে এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও অ্যাপলের সব ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। বিশেষ করে অ্যাপল টিভি প্লাস ও মেজর লিগ সকারের (এমএলএস) সিজন পাসে অ্যাকসেস পাওয়া যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১০০টির বেশি অঞ্চলে এ সুবিধা পাওয়া যাচ্ছে। খবর টেকরাডার।

এটি ব্যবহার করতে হলে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের সংস্করণ থাকতে হবে। বিশেষ করে গুগল টিভি লিভিং রুম এক্সপেরিয়েন্সের সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য এটি জরুরি। অ্যাপল টিভি+ অ্যাকাউন্ট না থাকলে সাতদিনের ফ্রি ট্রায়ালে সাইন আপ করে অ্যাপটি ব্যবহার করা যাবে। এরপর সাবস্ক্রিপশন নেয়া যাবে।

অ্যাপল টিভি অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। তবে আইওএসের অনেক ফিচার এখানে থাকবে। যেমন ‘কন্টিনিউ ওয়াচিং’ সেকশনে গিয়ে বিভিন্ন ডিভাইসে আগে দেখা চলচ্চিত্র ও শোগুলো এক জায়গায় পাওয়া যাবে। এছাড়া ভবিষ্যতে দেখার জন্য সংরক্ষিত মুভি ও শোগুলোর ‘ওয়াচলিস্ট’ও পাওয়া যাবে।

অ্যাপের হোমপেজ আইওএস ডিভাইসের মতোই। এতে নতুন, ট্রেন্ডিং, সর্বাধিক দেখা বা এখনই স্ট্রিম করা যায় এমন চলচ্চিত্র ও শোগুলোর সংগ্রহ দেখানো হবে। অ্যাপল টিভি প্লাসে ‘মাস্ট সি হিটস’ নামে একটি আলাদা সেকশন থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অ্যাপের নিচে থাকা ‘স্টোর’ ট্যাবটি এখানে নেই, কারণ আইটিউনস স্টোর কন্টেন্ট অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে না।

এ সামান্য পরিবর্তন থেকে বোঝা যায়, অ্যাপল নিজের স্ট্রিমিং সার্ভিসে নতুন গ্রাহক আকর্ষণের জন্য অ্যান্ড্রয়েডে অ্যাপটি চালু করেছে। এটি খুবই যৌক্তিক। কারণ অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের তুলনায় অ্যাপল টিভি প্লাসের গ্রাহক সংখ্যা সবচেয়ে কম।

অ্যাপল টিভি অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন চালু হওয়ার সময়টি অ্যাপলের জন্য খুবই উপযুক্ত। কারণ এটি ব্যবহারকারীদের হিট শো যেমন ‘সিভারেন্স’ সিজন ২ এবং নতুন অ্যাপল টিভি প্লাস মুভি যেমন ‘দ্য গর্জ’ দেখার সুযোগ দেবে। এছাড়া জনপ্রিয় অ্যাপল টিভি প্লাস শো ও মুভি দেখা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ